শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৪

বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিয়াল মারার ফাঁদে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার পৌর শহরের নারিকেলবাড়ি সন্যাসীর তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয় এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।