ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বকেয়া টাকা চাওয়ায় কুড়িগ্রামের উলিপুরে মসলা বিক্রেতা এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে ঝালমুড়ি বিক্রেতার বিরুদ্ধে। উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার ঘাতক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
নিহত মাবুল হোসেন (৫৫) পাণ্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি মসলা ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত আলেপ উদ্দিনের (৬৫) বাড়ি কুমারপাড়ায় এবং তিনি ঝালমুড়ি বিক্রেতা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জিল্লুর রহমান জানান, নিহতের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আলেপ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।