সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

জলবায়ুসহনশীল কৃষি বিষয়ক কর্মশালা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপকূলীয় এলাকায় জলবায়ুসহনশীল কৃষি সম্পর্কে অংশীজনের সাথে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। এ উপলক্ষ্যে বরিশাল নগরীর খামারবাড়িতে অবস্থিত কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে এসআরডিআই এবং কর্ডএআইডির যৌথ উদ্যোগে এই কর্মশালা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. সুরজিত কুমার সাহা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান এবং এসআরডিআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম মামুন।