মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০২

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে, দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করি ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে আজ সোমবার কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব, মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।