ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কাজী নাজমুর হক ও বাঙ্গুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।