শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৪

সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলাদা দুই সড়ক দুর্ঘটনায় ঢাকার সাভারে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও ভোররাতে গেন্ডা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।