সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৮

মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসার ওয়াশরুম থেকে রীপা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজবাড়ীর গোয়ালন্দে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
মৃত রীপা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দুবাই প্রবাসী লুৎফর রহমানের স্ত্রী ও দক্ষিণ দৌলতদিয়া তমসের মাতুব্বর পাড়ার আব্দুর রহিম মোল্লার মেয়ে।
গতকাল শনিবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান রীপার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।