বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩

হরিণের মাংস জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন বরগুনা পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বলেশ্বর নদী থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে ৯০ কেজি হরিণের মাংসসহ বোটটি জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাংস এবং বোট এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা পাথরঘাটা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।