সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৯

অস্ত্রসহ ডাকাতদলের তিনজন সদস্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনটি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ, নয়টি ১০০০ টাকার জালনোটসহ ডাকাতদলের তিন সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড, আর এ ঘটনা ভোলার দৌলতখান উপজেলায়। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. আলাউদ্দিন মাল, জহির উদ্দিন বাবর ও মো. লোকমান হোসেন।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে ভোলার খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড দক্ষিণের কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জনাব, রিফাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।