শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৫

বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ বাড়িতে আইপিএসে সংযোগ দিতে গিয়ে নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক হীরা (৫১) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে নিজের ঘরে এ ঘটনা ঘটে।
বজলুল হক হীরা মৃত আলী হায়দার এর ছেলে।
পূর্বধলা থানার ওসি জনাব, মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।