বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৭

মাদককারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক হাজার পিস ইয়াবাসহ ঢাকা রাজবাড়ীতে মো: আরিফ মণ্ডল (৩৩) নামে এক মাদককারবরিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরিফ মণ্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লাপাড়ার হাবি মণ্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ীর অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: আরিফ মণ্ডলকে হাতেনাতে গ্রেফতার করেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।