বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৪

সীমান্ত পারাপারের সময় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় চুয়াডাঙ্গার জীবননগর থেকে আটক করেছেন বিজিবি। তারা দুইজন সম্পর্কে মা ও ছেলে।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জীবননগর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কালিনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও তার ছেলে তাকের দাস (২৫)।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জনাব, সাইফুল ইসলাম।