শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪২

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচংয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি জনাব, মো. আজিজুল হক ।
তিনি বলেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কুমিল্লার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিন যুবক নিহত হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।