ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নদীর তীরবর্তী ফসলের জমি থেকে জোহর আলী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের।
গতকাল সোমবার (২১ এপ্রিল) সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত এক ব্যক্তিকে দেখে কাছে গিয়ে সোনাতোলা গ্রামের মধ্য পাড়ার আ: গফুরের ছেলে জোহর আলী মিয়ার লাশ দেখতে পান। এ সময় তিনি গ্রামবাসীকে জানালে গ্রামের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশের গলায় চিকন রশি পেছানো ও পায়ে আঘাতের চিহ্ন আছে।
চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে মো: মিজান (৩৫) লাশের পরিচয় নিশ্চিত করেছেন।
এ খুনের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।