ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগরের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার জনাব, শেখ মো. সাজ্জাত আলী।
গতকাল সোমবার (২১ এপ্রিল ২০২৫) ঢাকা রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মার্চ-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন ডিএমপি কমিশনার।
সভায় মিরপুর বিভাগকে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বনানী থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব, মু. আল আমিন সরকার।
এসআই পর্যায়ে যৌথভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এসআই ওসমান গনি এবং শাহবাগ থানার এসআই শেখ হাদিউজ্জামান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী থানার এএসআই মো. নুরুল ইসলাম খান ও যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মন্ডল পলাশ।
গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার জনাব, মো. রায়হান শফিক।
ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক উত্তরা বিভাগ। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম এবং বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আসাদ উজ-জামান।
এ মাসিক অপরাধ সভাটি সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব, মো. ফারুক হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব, এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) জনাব, মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।