বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৯

এক যুবকের মৃত্যু ভবন থেকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা রাজধানীর খিলগাঁওয়ে আসিফ আনোয়ার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আসিফ আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আসিফ আনোয়ার খিলগাঁও সি ব্লকের স্থায়ী বাসিন্দা আনোয়ারুল ইসলামের ছেলে।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।