বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৬

কয়েক কেজি গাঁজাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩২ কেজি গাঁজাসহ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজার থেকে দুই মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) সিপিসি ৩ টাঙ্গাইল ক্যাম্প। র‌্যাবের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, চট্রগ্রামের বুজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ইব্রাহিম খলিল (৩৫) এবং জোড়ারগঞ্জ উপজেলার পশ্চিম সোনাই গ্রামের আবুল হোসেনের ছেলে বেলাল হোসেন (২৮)।
র‌্যাব-১৪ সিপিসি ৩ টাঙ্গাইলের কম্পানি কমান্ডার মেজর জনাব, মো. কাওসার বাঁধন ঘটনার সত্যতা জানিয়েছেন। তিনি জানান, গতকাল শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাগরদীঘি বাজার থেকে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় ঘাটাইল থানায় মামলা দায়েরপূর্বক আসামি ও আলামত হস্তান্তর করেছেন র‌্যাব।