বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০০

কয়েক লাখ পিস ইয়াবা ধ্বংস করা হলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উদ্ধার হওয়া প্রায় তিন লাখ পিস ইয়াবা ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ভোলার খেয়াঘাটে অবস্থিত কোস্ট গার্ড দক্ষিণ জোন কার্যালয়ে নির্বাহী হাকিম ও ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালকের উপস্থিতে এ ইয়াবা পানি দিয়ে গুলিয়ে নষ্ট করে মাটিচাপা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. আহসান হাফিজ, ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, এইচ এম মোস্তাফিজুর রহমানসহ কোস্ট গার্ড ও অভিযানে অংশগ্রহণকারী র‍্যাব সদস্যবৃন্দ।