ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তল্লাশি চালিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছেন বিজিবি-৪৭।
বিজিবি-৪৭ উদ্ধার করেছেন ৮ বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের ৯৪৮টি সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেননি বিজিবি।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) কুষ্টিয়া শহরের কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে, বেনাপোল হতে ঢাকাগামী একটি ট্রেনে তল্লাশি চালিয়ে এসব মাদক ও চোরাই জুয়েলারি উদ্ধার করেন।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. মাহবুব মুর্শেদ রহমান এ সব তথ্য জানান।