ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক চাঁদপুর শহরের পুরানবাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী হলুদ ও মরিচের গুড়ার সাথে রং, আটা ও ভুট্টার গুড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দে কে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে একটি মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব, আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পরিশোধ করেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলেও অঙ্গীকার করেন।