ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের
(২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬,৬২৪ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম কমেছে ১,২৪৮ টাকা।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়।
এর আগে দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৭,৮৭২ টাকা। যা গত ২৯ মার্চ থেকে কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬,৬২৪ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৯,৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮,১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫,৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।