শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৫

বাস উল্টে খাদে পড়ে নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় ফরিদপুরের সদরে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর উপজেলার জোয়াইড় এলাকার জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আসাদউজ্জামান জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জেলার নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়ার সরদার (৭০), তার ছেলে ইমান সদ্দার (২৫), সন্তোষী এলাকার ভারতী সরকার (৪২), কাঠিয়া বড়গ্রামের দিপা খান (৩৬), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাসিন্দা আজিবর (৪৬) ও ফরিদপুর জেলা সদরের হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৬)।