ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদকে ঘিরে বাড়তি ভাড়া আদায়ের অপরাধে লক্ষ্মীপুরে চেয়ারকোচ বাসসহ ১৪টি পরিবহনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, শাহেদ আরমান বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন পরিবহণের যাত্রীদের ভোগান্তি দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।