বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৭

মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যেখানে মাদক সেখানেই প্রতিবাদ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীর আগৈলঝাড়া উপজেলায় মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু করেছেন বসুন্ধরা শুভসংঘ। গতকাল শনিবার (৫ মার্চ) গৈলা ইউনিয়নের রামের বাজারে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এসএম ওমর আলী সানি, সহ-সভাপতি আয়কর আইনজীবী সমিরন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, স্থানীয় জনপ্রতিনিধি জয়নাল আবেদীন, সমাজসেবক মো. শহিদুল ইসলাম আকন, মো. খোরসেদ আলী মোল্লা, মো. রুস্তম আলী মোল্লা, মো. জলীল সরদার ও মো. মাহবুব প্রমুখ।