ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চেকপোস্ট বসিয়ে চাঁদপুর সদরের বাবুরহাটে ৬৪টি যানবাহনে তল্লাশি চালিয়েছেন যৌথ বাহিনী। এ সময় লাইসেন্স না থাকায় সাত চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জনাব, জাবিদ হাসান।
লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
লেফটেন্যান্ট জনাব, জাবিদ হাসান বলেন, অভিযানে ৬৪টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় গাড়ি ও মোটরসাইকেলের চালকের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।