ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাজধানীমুখী মানুষের ঢল দেখা গেছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজ শনিবার (৫ এপ্রিল) ভোর থেকেই যাত্রী বোঝাই লঞ্চ ভিড়তে শুরু করে। সবগুলো লঞ্চেই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। লঞ্চকর্মীরা বলছেন, আগের দুই দিনের তুলনায় শনিবার যাত্রীর সংখ্যা বেশি।
ঈদের দীর্ঘ নয় দিনের ছুটি শেষে সরকারি অফিস আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা। ঢাকা রাজধানীতে ফেরা মানুষেরা জানালেন, এবার যেমন স্বাচ্ছন্দে বাড়ি যেতে পেরেছিলেন তেমনি স্বাচ্ছন্দে ফিরতে পেরেছেন ঢাকা রাজধানীতে।
বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) জানায়, সকাল ৮টা পর্যন্ত প্রায় ৭০ থেকে ৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে পৌঁছায়।