ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা রাজধানীর কালশী ফ্লাইওভারে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে গুরুতরত অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পল্লবী থানার ওসি জনাব, নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।