ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আপন মা ও ভাইকে কুপিয়ে জখম করেছে ইয়াছিন নামের এক যুবক। আহত মো.মাসুম (৩৫) ও জুলেখা খাতুন (৫৫) চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোঁলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ইয়াছিন পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি জনাব, মো. মাহবুবুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।