শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৭

সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা পারাপারের সময় ঢাকা রাজধানীর মুগদাতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমী আক্তার (২৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে ঢাকা মুগদা—মানিকনগর ওয়াসা রোডে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সুমীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।