শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৮

আগুনে পুড়ল বেশ কয়েকটি দোকান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি বাড়ি। বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মন্ডল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এই আগুনে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।