ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে চাঁদপুরের মতলব উপজেলায় মাদকসহ আকিল আহমেদ (৩৫) ও শামছুল হক (৩০) নামে তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন যৌথবাহিনী।
উপজেলার বেলতলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার (২ এপ্রিল) চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জনাব, জাবিদ হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, কল্কি ৭৫টি, ২টি বাটন মোবাইল, ওয়েট মেশিন একটি, ৮টি ছুরি, একটি চপার, ১৪টি কার্টার, ১৪টি গ্যাস লাইটার , ১টি হরিণের শিং এবং নগদ ১৫০টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার মাদক কারবারিদের উদ্ধারকৃত দ্রব্যসামগ্রীসহ মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুরে সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।