বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

গ্রামের সংঘর্ষে বেশ কয়েকজন আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবল উপজেলায় কয়েকটি গ্রামে সংঘর্ষ হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে সন্ধ্যার পরে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষটি ১২টি গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। প্রথম দফায় পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফের সংঘর্ষের শঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।