শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৭

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেপরোয়া গতির একটি পরিবহণের সঙ্গে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সাতজন নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়ায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করেন।
লোহাগাড়া থানার ওসি জনাব, আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনী প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।