শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৬

তিনজন সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের উপকণ্ঠে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আল ইমরান, আখতারুজ্জামান ও শিশু জুবায়ের হোসেন।
সড়ক দুর্ঘটনার পরে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল ইমরানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী যাওয়ার পথে ঈশ্বরদী হাসপাতালে জুবায়ের হোসেনের মৃত্যু হয়, আল ইমরানকে কুষ্টিয়া হাসপাতাল নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।
এদিকে, ঈদুল ফিতরের দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনায় মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা, উজলপুর এবং গাংনী উপজেলার ধানখোলা গ্রামে শোকের মাতম চলছে।