বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৭

অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে চুরি-ছিনতাই : র‍্যাব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে চুরি-ছিনতাই বলে জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক জনাব, এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব।
গতকাল শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, পুরো রমজান মাস জুড়েই র‍্যাব তৎপর ছিল, এই কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভিড় থাকে সেই সময়ও যেন অপরাধীরা কোনো অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখছে র‍্যাব।
র‍্যাব মহাপরিচালক বলেন, ঈদসহ যেকোনো উৎসবে এলেই অপরাধীরা তৎপর হয়ে ওঠে। অপরাধ তৎপরতা রোধে এলিট ফোর্স র‍্যাব সবসময়ই কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কে টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করে আসছে।