বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮

সোনার দাম বেড়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবারো বাড়ল দেশের বাজারে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ৭৭৩ টাকা বেড়ে এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা হয়েছে।
আজ শনিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।