শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৮

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পোল্ট্রি খামারি ও পিকআপ চালকের মৃত্যু হয়েছে গাজীপুরে সড়ক দুর্ঘটনায়। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চালক রাজু মিয়া (৩৫) ও খামারি জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে থানার এসআই হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ঢাকায় মুরগি বিক্রি করে পিকআপ চালক রাজু মিয়া ও খামারি জিয়ারুল ফিরছিলেন। হোতাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।