সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৩

মাটি কাটায় জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে যাওয়ার অভিযোগে সিলেটের বিশ্বনাথে এক এক্সেভেটর চালককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চালকের নাম তোফাজ্জল হোসেন (২৫)। তিনি হবিগঞ্জের বানিয়াচং এলাকার বাসিন্দা।
গতকাল বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার অলংকারি ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, সুনন্দা রায়।
জনাবা, সুনন্দা রায় বলেন, কৃষি জমির সুরক্ষায় জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।