শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৮

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক দুই স্থানে কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কের প্রাগপুর বাজারে বালুভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হন।
অপরদিকে সকাল ৮টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল নিতে গিয়ে একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী নিহত হন।
নিহত আসমত আলী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মণ্ডলের ছেলে এবং নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নাজমুল হুদা জানিয়েছেন, পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।