ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব, মো. খোদা বখস চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব, বাহারুল আলম বিপিএম মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে।
আজ বুধবার সকাল ৮টায় ঢাকা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব, মো. খোদা বখস চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আইজিপি জনাব, বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার জনাব, শেখ মো. সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক জনাব, এ. কে. এম. শহিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বিউগলে করুণ সুরের তালে তালে সুসজ্জিত পুলিশের এক দল গার্ড অব অনার প্রদান করেন।