সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৩

বিজিবির হাতে ধরা কয়েকজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জলিল মিয়া (৫০), সিদ্দেক আলী (৪০), আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা।
৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, এ এস এম জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।