বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০১

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তার ননদের জামাইয়ের বিরুদ্ধে, আর এ ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রামগতিতে। গতকাল সোমবার এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ওই নারী।
অভিযুক্ত ননদের জামাই জামাল উদ্দিন উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচার গ্রামের বাসিন্দা।
রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) জনাব, মো. কবির হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে তার ননদের জামাই জামাল উদ্দিন জোরপূর্বক ধর্ষণ করেছে। এঘটনায় আশরাফ ও নুর ইসলাম নামের দুইজন ধর্ষণে তাকে সহযোগিতা করেছে। ভুক্তভোগী নারী জামালকে প্রধান করে অজ্ঞাত আরও চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।