সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৩

মামলায় গ্রেপ্তারি পরোয়ানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মনসুর নামের এক ব্যক্তির একটি পোষ্য বিড়াল হত্যার অভিযোগের মামলায় বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর এ ঘটনা ঢাকা রাজধানীর মোহাম্মদপুর এলাকায়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব, জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, গত ৫ ফেব্রুয়ারি আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে বিড়াল হত্যার অভিযোগে মনসুর নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন। আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মোহাম্মদপুর থানা পুলিশ বিড়াল হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আকবর হোসেন শিবলুকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন এবং আদালত প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।