ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবকের মরদেহ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করেছেন পুলিশ। নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
গতকাল রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত যুবকের নাম মিলন হোসেন (৪০)। তিনি পাবনা পৌরসভার শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার আয়ুব আলী খাঁর ছেলে।
পাবনা সদর থানার ওসি জনাব, আব্দুস সালাম জানান,
মিলনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।