ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালবোঝাই কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের টঙ্গী কালিগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী ব্রিজ এলাকায় দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের বাসিন্দা ও অটোরিকশার চালক হানিফ মিয়া (৩৫) ও গাজীপুর মহানগরের ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাব্বির আলম (২৭)।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ আমিরুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে টঙ্গী নিমতলী ব্রিজ এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মাল বোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জনের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।