সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

এক বৃদ্ধার লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় গামছা প্যাঁচানো অবস্থায় নেত্রকোণা জেলা শহরের আরামবাগ এলাকার একটি বাসা থেকে মাজদা খাতুন(৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত মাজেদা খাতুন আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নেত্রকোনা মডেল থানার ওসি জনাব, কাজী শাহনেওয়াজ বলেন, আমরা ঘটনাটির কারণ অনুসন্ধান করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে রহস্য পরিস্কার হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।