সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

ফেনসিডিল ও মদসহ তিনজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণে জামালপুরে ফেনসিডিল ও ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছেন পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পৌরসভাধীন মনিরাজপুর ছোটগড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার রাত ১০টায় জামালপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, মাসুদ আনোয়ার জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মনিরাজপুর ছোটগড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় পতিত জমিতে একটি ড্রাম ট্রাক থেকে অন্য একটি ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানে মাদক স্থানান্তর করা হচ্ছিলো।
পুলিশ ঘটনাস্থল থেকে ৭ টি সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল ভারতীয় মদ আটক করেন। এসব মাদকের আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
এই ঘটনায় আটক সবার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।