বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২১

ধর্ষণের অভিযোগে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছেন পুলিশ। আটক বিষা শেখ উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি এলাকার মৃত হোসেন মুন্সির ছেলে।
গতকাল সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খন্দকার হাফিজুর রহমান। এর আগে উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে রাতে বিষা শেখকে আটক করা হয়।
এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খন্দকার হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগীকে নারী পুলিশ অফিসার দ্বারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।