মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৪

কৃষিপণ্য ঘোষণা করা হবে তুলাকে : পররাষ্ট্র উপদেষ্টা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিগগিরই তুলাকে কৃষিপণ্য ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব, মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করা এবং দেশে তুলা উৎপাদন বৃদ্ধিতে দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে সরকার। এ সময় উপদেষ্টা দেশীয় তুলার ওপর আরোপিত ট্যাক্স জরুরিভিত্তিতে প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আহ্বান জানান।
আজ সোমবার ঢাকার পল্টনে ইকোনমিক রিপোটর্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশ তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।