শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৯

সড়ক দুর্ঘটনায় বরিশালের গৌরনদীতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদেরখালপাড় নামক এলাকায় একটি পরিবহনের বাসের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।
আজ রবিবার (১৬ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা গামী একটি পরিবহনের বাস ঘটনাস্থল অতিক্রমকালে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী মজিবর মোল্লাসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবর মোল্লাকে মৃত ঘোষণা করেন।
নিহত মজিবর মোল্লা গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মরহুম কেরামত আলীর ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”